সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২০ জুলাই) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকের রেজোল্যুশন বিভাগের উদ্যোগে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছ থেকে খেলাপি ঋণ আদায়, আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়। পরে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠকে প্রশাসক ছাড়া ব্যাংক পরিচালনা সম্ভব কি না, সে বিষয়ে মতামত চাওয়া হয়। তারা প্রশাসক ছাড়াই ব্যাংক পরিচালনা সম্ভব বলে জানান।