Image description

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্যে করে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, ‘উগ্রবাদী হোক আর নম্রবাদী হোক—এই ট্যাগ দেওয়া তুমি কে? উগ্রবাদী হলে তুমি ক্ষমতায় আসতে দেবে না। এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তোমাকে কে দিয়েছে?’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার অনুষ্ঠানে আখতারুজ্জামান এসব কথা বলেছেন।

আখতারুজ্জামান বলেছেন, এই ডিসক্রেশনগুলো যারা অতীতে নিজেদের ইচ্ছামতো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, ইতিহাসে তারাই নিন্দিত হয়েছে এবং খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। এমন বক্তব্য প্রমাণ করে যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বাংলাদেশের জনগণের জন্য রিজওয়ানা একজন বিশ্বঘাতক। একজন সাবেক উপদেষ্টা এই কথা কখনো বলতে পারে না, আমি কাউকে আসতে দিইনি।