Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো. ইদ্রিসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার যে ঘটনা ঘটেছে, তা আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদের বিভীষিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে।’

 

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে পাখিমারা বাজারে যুবদলের অফিসে জহিরুল ইসলামের নেতৃত্বে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মো. ইদ্রিসকে নির্মমভাবে পেটায় যুবদলের মাস্তানরা। তারই প্রতিক্রিয়ায় মো. ইদ্রিসের মৃত্যু ঘটেছে। এই ঘটনা আবরার ফাহাদের ঘটনার ভয়াবহতাকে আবারও পুনরাবৃত্তি করেছে।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত জহিরুল ইসলামকে আইনের আওতায় আনতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে আহবান করবো, দলের মধ্যে থাকা খুনী, মাস্তান ও বর্বরদের প্রতিহত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নিন। অন্যথায় বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আমরা রাজনৈতিক ও আইনীভাবে এই নির্মমতার মোকাবিলা করবো। বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না