ঈদের আগে রমজান মাসেই পাইলট আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে।
এটা কার্যকর কীভাবে করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে-এটা নিয়েই আজ আলোচনা হয়েছে।
কত পরিবারকে দেয়া হবে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটা কিন্তু সার্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এ জন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত-এভাবে এগোবে।”
এই রমজানেই এটি শুরু হচ্ছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে।
শীর্ষনিউজ