Image description
 

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে সরকার ও তার পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন,ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের প্রতিনিধির উপস্থিতি ছাড়া করা কোনো মেডিকেল রিপোর্ট তারা গ্রহণযোগ্য মনে করছেন না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সরকারনিযুক্ত একটি মেডিকেল বোর্ড সম্প্রতি জানিয়েছে,চিকিৎসার পর ইমরান খানের চোখের দৃষ্টি উন্নত হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়তার ডান চোখের দৃষ্টি আগের তুলনায় ভালো হয়েছে এবং বাম চোখে চশমার সাহায্যে স্বাভাবিক দৃষ্টি রয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এই পরীক্ষা করা হয়যেখানে তিনি আগস্ট ২০২৩ থেকে বন্দি। ২০২৩ এর আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের এই স্বাস্থ্য পরীক্ষা উক্ত কারাগারেই সম্পন্ন হয়েছে।

তবে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার সরকারের ওপর অনাস্থা প্রকাশ করেছে। আলিমা খান বলেনব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকায় তারা এই মূল্যায়ন মেনে নিচ্ছেন না। ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের একজন আসিম ইউসুফও জানানতিনি নিজে পরীক্ষা না করা পর্যন্ত উন্নতির বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।

এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট একজন আইনজীবীকে দিয়ে প্রতিবেদন তৈরি করায়। সেখানে বলা হয়গত কয়েক মাসে ইমরান খানের দৃষ্টিশক্তি দ্রুত কমেছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তবে সরকার বলছেসব চিকিৎসা স্বচ্ছভাবে করা হয়েছে এবং তার অবস্থার উন্নতি হয়েছে।