Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

 

সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি ২০২৬) টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তারেক রহমান।

 

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।