জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছে।
রোববার নির্বাচনন ভবনে যান তারা।
এদিকে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন আসরের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে।
শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।