Image description

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ভোট গণনা আরো স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস।

রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাচ্চি এ আহ্বান জানান।

এএনএফআরইএলের চেয়ারপারসন বলেন, তরুণ ও নারী ভোটারদের আরও অংশগ্রহণকে নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।