কেমন হবে মন্ত্রিসভা? কারা জায়গা পাচ্ছেন তারেক রহমানের মন্ত্রিসভায়? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের কাছে। সংবাদ মাধ্যমেও চলছে নানাধর্মী বিশ্লেষণ।
তবে কেমন হবে মন্ত্রিসভা, এই প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, নবীন-প্রবীণের মিশেলে হবে এবারের মন্ত্রিসভা। দলের স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে যেভাবে প্রবীণ, অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রণ ছিল, নতুন সরকারেও তার প্রতিফলন দেখা যাবে।
আজ শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়ে এই তথ্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি ছাড়াও আরও কয়েকজন নেতাএই বিষয়ে একই ধরনের ধারণা দেন। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
বিস্তারিত ভিডিওতে...