Image description
 

খাগড়াছড়ি-২৯৮ আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে থাকার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির একার নয়; এটি জেলার পাহাড়ি ও বাঙালিসহ সব মানুষের সম্মিলিত বিজয়।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওয়াদুদ ভূঁইয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই বিজয় পাহাড়ি-বাঙালি সহ সকল মানুষের বিজয়; এতে আমার একার কোনো কৃতিত্ব নেই। এই জেলার সবাই আমাকে নির্বাচিত করেছেন। তাই আগামীতে সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই জেলার সার্বিক কাজ করে যেতে চাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার জন্য।”

বেসরকারি হিসাবে প্রাপ্ত ভোটের তথ্যে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া) পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।