Image description

লালমনিরহাট ৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব জয়ী।

রংপুর-৫ এ দাঁড়িপাল্লার জয়

রংপুর-৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। সেখানকার ১৫২টি কেন্দ্রের ভোট গণণা শেষে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট। তিনি ৬০ হাজারের বেশি ভোটের জয়।

বগুড়ায় বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। তারেক রহমান ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ফরিদপুর-১- এগিয়ে জামায়াত প্রার্থী

ফরিদপুর-১ আসনে এগিয়ে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইলিয়াস মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিএনপির ধানের শীষের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম।

বাগেরহাট-২

২৮ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে জামায়াত

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ১৩৯টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে জামায়াতে ইসলামীর প্রার্থী ২৩ হাজার ৯ ভোট। ধানের শীষ প্রতীকের ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫৯ ভোট।

পটুয়াখালী-৪ আসনে বেসরকারি ফলাফলে জয়ী বিএনপির এবিএম মোশাররফ

পটুয়াখালী-৪ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। আসনটির ১১১টি আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে এবিএম মোশাররফ পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৫৩ হাজার ৭৩১।

জামায়াত আমির এগিয়ে প্রায় ১০ হাজার ভোটে

ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৪১ হাজার ৩৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট। তিনি প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের জয়

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জামায়াতের প্রার্থী মুস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। তিনি মোট ১৩০টি কেন্দ্রে পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও তার বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

কক্সবাজার-১

বিএনপির সালাহউদ্দিন ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৭৭ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়োতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। সালাউদ্দিন ৬০ হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির আফরোজা খানম

মানিকগঞ্জ- ৩ আসনের ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৫৮ হাজার ২৯৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আফরোজা খানম এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (জামায়াত জোট) মুফতি মুহাম্মদ সাঈদনুর রিকশা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৭৪ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪০৬ ভোট।

পঞ্চগড়-১ আসনে পিছিয়ে গেলেন সারজিস

পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ২২ হাজার ১৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম পেয়েছেন ২০ হাজার ১৯৯ ভোট।

ঢাকা-১৭:  ৭০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। 

নারায়ণগঞ্জ-১ : এগিয়ে ধানের শীষের দীপু ভুইঁয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১১ হাজার ৬৬৮ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইঁয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৫ হাজার ৯৩৫ ভোট।

ঢাকা-৭ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী হামিদ

ঢাকা-৭ আসনের ২৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৫১২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. এনায়েত উল্লা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৫ ভোট

ফরিদপুর-২ আসনে এগিয়ে বিএনপির শামা ওবায়েদ, নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশার আকরাম আলী

ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনের ১৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ এগিয়ে আছেন ১৬টি আসনে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে আছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী। ১৯ কেন্দ্রের ফল অনুযায়ী, ধানের শীষের শামা ওবায়েদ ২১ হাজার ১৩৬ ভোট পেয়েছেন। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী পেয়েছে ১৩ হাজার ৬৪৫ ভোট। অর্থাৎ ১৯ কেন্দ্রে শামা ওবায়েদ ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে আছেন।

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াতের তাহের

কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ৩৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ৪৭ হাজার ১৭০ ভোট পেয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের মো. কামরুল হুদা ১৮ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন।

ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস ও নাসীরুদ্দিন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখন পর্যন্ত আসনটির ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, মির্জা আব্বাস পেয়েছেন ৩ হাজার ৮০৪ ভোট। অপরদিকে পাটোয়ারি পেয়েছেন ৪ হাজার ৪৯ ভোট।

ঢাকা-১১ আসনে ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এনসিপির নাহিদ ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৩৪ ভোট। বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ২ হাজার ৪৭৭ ভোট।

ঢাকা-৯ আসনে তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ এগিয়ে রয়েছে। এ কেন্দ্রে বিএনপির হাবিবুর রশিদ পেয়েছেন ৭৫৮ ভোট। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৩৪০ ভোট এবং ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ২০৬ ভোট।

ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৬৪৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ২১০০ টি ভোট।

ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট।

নারায়ণগঞ্জ-১ আসনে ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১১ হাজার ৬৬৮ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইঁয়া।

খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ এগিয়ে রয়েছেন। এ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪৫৫ ভোট। শাপলা প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ১৯২ ভোট এবং ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ১৫৯ ভোট।

ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১৪৮ ভোট পেয়ে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি পেয়েছেন ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৪৭৫ ভোট।

ঢাকা-১৭ আসনে দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ১ হাজার ৭৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৪৫৭ ভোট।

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবীব বিজয়ী হয়েছেন। কেন্দ্রটির ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। আর ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।

বগুড়া-৬ আসনে এগিয়ে বিএনপির তারেক রহমান।

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ তিন কেন্দ্রে ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট।

ঢাকা-১৩ আসনে এগিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ঢাকা-১৪ আসনে এগিয়ে জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিনকাসেম, ঢাকা-১৫ আসনে এগিয়ে জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমান।

অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সারাদেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের নির্বাচনী কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।