কুড়িগ্রাম-৪ (রাজিবপুর–রৌমারী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৩০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯১ হাজার ৪১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আপন বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭১ হাজার ৩৩৫ ভোট।
ফলাফল অনুযায়ী, মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৭৯ ভোটের ব্যবধানে জয়ী হন।
ফল ঘোষণার পর রাজিবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।