ঢাকা-১৭ তিনটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে দাঁড়িপাল্লা। বিএফ শাহীন কলেজে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. খালেদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে এগিয়ে আছেন। কেন্দ্র সূত্রে জানা গেছে, জামায়াতের ইসলামের প্রার্থী জনাব ডা. খালিদুজ্জামান। তিনি ভোট পেয়েছেন ৪৫০, অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট।
আদর্শ বিদ্যানিকেতন মানিকদী স্কুল কেন্দ্রেও দাঁড়িপাল্লা এগিয়ে আছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, জামায়াতের ইসলামের প্রার্থী জনাব ডা. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯৯২। অন্যদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬৭২।
ঢাকা-১৭ রামিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ডাক্তার খালিদ পেয়েছেন ১৩১৯ ভোট। তারেক রহমান পেয়েছেন ৬২১ ভোট।