Image description

পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় অবৈধ ব্যালট পেপারসহ এক এনসিপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিচারিক আদালতের বিচারক ও সহকারী জজ রানা পারভেজ।

দণ্ডিত সুকুমার দাস বাবু এনসিপি যুবশক্তির আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক।

 

বিচারক রানা পারভেজ জানান, নির্বাচন চলাকালে তাকে ভোটকেন্দ্রে অবৈধ ব্যালট পেপারসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও কারাভোগ করতে হবে বলে জানান তিনি।

 

রায় ঘোষণার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।