Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক। ‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে। জনগণের রায়ই চূড়ান্ত এবং ফলাফল যাই হোক তা মেনে নেব।

ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। গত রাতে সূত্রাপুরে জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকাসহ ধরা পড়েছেন বলে শুনেছি। তারা কি ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন?