Image description

বরিশাল সদর-৫ ও বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রেজাল্টের আগ পর্যন্ত নির্বাচন ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না। নির্বাচন ভালো ছিলো এ কথা রেজাল্টের আগে বা পরে বলার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো কিন্তু ভিতরে অন্য কিছু। আবার অনেক সময় দেখা যায় নির্বাচন ভালো হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের নির্বাচনে এরকম অনেক ঘটনা ঘটেছে। এ জন্য রেজাল্টের আগে আমি বলবো না ভোট ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে।

বরিশাল নগরীর রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় ভোট প্রদান শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরো বলেন, নির্বাচনে কারচুপির সম্ভবনা আছে। অবশ্যই কারচুপি হতে পারে। তিনি বলেন বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই থেকে এ আশঙ্কা । বিগত দিনের শঙ্কা কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশে ভালো নির্বাচন দরকার। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহান না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ মানুষ যতো ভালো নির্বাচনের কথা বলুক না কেন, প্রশাসন যত ভালো কথাই বলুকনা কেন, নির্বাচন ভালো হয়েছে একথা বলা যাবে না। দীর্ঘদিন ধরে ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে আছে।

তিনি বলেন, গত রাতে আমরা বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। আমরা চাইনা বাংলাদেশের কোন স্থানে মারামারি, দখলদারী কিংবা কোন অঘটন ঘটুক। আমরা চাইনা জনগণ জনগন ভোট দেবে আর ভোটের পর রেজান্ট পাল্টে দেওয়া হবে। যাকে ভোট দেবে জনগণ যেনো তার ভোটের রেজাল্ট পায়। আমরা প্রশাসনসহ সংশ্লিদের কাছ থেকে এমনটা প্রত্যাশা করি।

ফয়জুল করিম অভিযোগ করে বলেন, বরিশাল নগরীর মহিলা কলেজ কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত ঘটনার খবর মিলছে যা কোন ভাবেই কাম্য নয়। তিনি ভোটারদের ইসলামের পক্ষে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

শীর্ষনিউজ