Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের শুরুতেই ভোট দিয়েছেন খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার সকাল আটটায় খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান করেন।

ভোটপ্রদান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রধান এবং প্রধান উপদেষ্টা এই নির্বাচন নিয়ে কমিটেড। প্রধান উপদেষ্টা বলেছেন ভোটাররা ঈদের আনন্দ নিয়ে কেন্দ্রগুলোতে ভোট দিবে। আমরা আশা করি, ভোটকেন্দ্রগুলোতে উত্তেজনা এবং সহিসংতা না ঘটুক। এটা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এছাড়াও নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটপ্রদান করেছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সবাই রাজধানীর গুলশানের একটি স্কুলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।