ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের হজে বিমানভাড়া গত বছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
খালিদ হোসেন বলেন, গত দুই বছরে হজ যাত্রীদের জন্য বিমানভাড়া মোট ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা হ্রাস করা হয়েছিল।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, যৌক্তিক ব্যয়ে হজ পালনের জন্য এই সাশ্রয় কার্যক্রম এবং হোটেল, যাতায়াত খরচ কমানো বিষয়গুলো বিশেষভাবে নজরদারি ও আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
তিনি হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর হজযাত্রীদের ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।