Image description
 
 

জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণার কারনে এনসিপি নেত্রী ডা.মিতুর উপরে  প্রতিপক্ষ দলের নোংরামি এবং সাইবার বুলিং বেড়েছে। নিজের ভ্যারিফাই ফেসবুকে তিনি লিখেন, জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণার কারনে আমার উপর প্রতিপক্ষ দলের সাইবার বুলিং বেড়েছে। আমার প্রতিটা হ্যারাসমেন্টের জন্য ,নোংরা কমেন্টের জন্য তারেক রহমান তার কর্মীদের সমপরিমাণ দায়ী। উনি সংগঠনকে নুন্যতম  কন্ট্রোল করেন না। নির্দেশনা দেন না। প্রিয় ভাইয়েরা আমি আর ও বলবো। রাজনীতি শুরুর পর থেকে শান্তিতে থাকতে দেয় নাই। অকারণ না চিনেই বরিশাল হামলা করছিলো সেই থেকে শুরু। 

 

জোটে আমি জামায়াতকে সাপোর্ট দেয়ার কারনে নোংরামি ১০০ গুন বেড়েছে। প্রিয় ভাইয়েরা শুধু পাশে থাইকেন। আমি আমার লড়াই বন্ধ করবো না। এদের সকল কুকর্ম নিয়ে আমি আমার কন্ঠস্বর আরও উচু করবো। আমার উপর হামলা আসলে নোংরামি আসলে জাস্ট বোনটাকে মনে রাইখেন। আমাকে মেরে ফেললে ,চরিত্র হরন করলে প্রতিবাদ কইরেন। কথা বলা বন্ধ কইরেন না। এমনকি কাছের চেনা পরিচিতরাও দাড়িপাল্লার স্লোগান দেখে পল্টি মারছে। এখন আমি খারাপ হয়ে গেছি। জাস্ট প্রতিবাদ জারি রাইখেন।

অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন 

 

নারীদের রাজনৈতিক পথে প্রতিপক্ষের কাছে একটাই অস্ত্র চরিত্র হরণ আর নোংরা গালি ,নোংরা ছবি এডিট। নোংরা ন্যারেটিভ। বুলিং এর কারনে মেয়েরা আত্মহত্যা ও করেছে এমন দৃষ্টান্ত ও আছে। 

 

ইন শা আল্লাহ দায়িত্ব পেলে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবচেয়ে জোড়ালো কন্ঠস্বর আমি হবো। পাড়ায় মহল্লায় এন্টি সাইবার বুলিং কমিটি গঠন করবো। 

কোনো মেয়ে যদি প্রমাণ দিতে পারে যে তাকে নোংরা কমেন্ট করা হয়েছে আমিই হবো তার প্রতিবাদের কন্ঠস্বর ইন শা আল্লাহ এবং সেই ছেলে বা মেয়ের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব ইন শা আল্লাহ। 

সাইবার বুলিং এর বিরুদ্ধে রুখে দাড়ান। আপনাদের বোনদের বাচান। আজ যে বুলিং করার সাহস পায় ,মানসিকতা অর্জন করে কাল সে ধর্ষণের মানসিকতা ও অর্জন করবে।

তিনি প্রতিপক্ষ দলের অনেকের ছবিও নিজের ভ্যারিফাইড পেইজে উল্লেখ করেছেন। তার নোংরা ছবি এডিট করে নোংরা কমেন্ট করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন।