Image description

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট রাশেদ প্রধান বলেছেন, দেশের পুলিশ আবারও পুরোনো কায়দায় হামলা করেছে। শান্তিপূর্ণ সমাবেশে দাবি ছিল জাতিসংঘের অধীনে তদন্ত এবং বিচার। আমরা এ নতুন বাংলাদেশে প্রশাসনের পক্ষ থেকে এ রকম হামলা আশা করিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াত আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের ওপর আবারও সেই হামলা আমরা আশা করিনি। এ প্রশাসনের হাতেই ১২ তারিখে জাতীয় নির্বাচন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি।

 

তিনি বলেন, আগামী ১২ তারিখ আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। এ পরীক্ষায় প্রশাসনের, পুলিশের, সেনাবাহিনীর বিএনপি হওয়ার দরকার নেই। আপনাদের জামায়াত হওয়ার দরকার নাই। আপনাদের বাংলাদেশ হতে হবে। বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে হবে।