যশোরের চৌগাছা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে চারটি ইয়ারগান ও একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের ৪৫নং আন্তর্জাতিক সীমানা পিলার থেকে আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আন্দুলিয়া বিওপির বিজিবি জোয়ানরা এসব অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ১৪টি ব্যাক সাইড ইউ, ২৯টি ফ্রন্ট সাইড টিপ, ৩০ টি ট্রিগার স্প্রিং ও ৪ টি ভারতীয় কমান্ড এয়ারগান। শনিবার এব্যাপারে চৌগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচনকে সামানে রেখে ব্যাপকভাবে ভারত সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে। আরো বলেন, দৌলতপুর গ্রামের দুই জন ব্যাক্তি অস্ত্র চোরাচালানে জড়িত আছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শীর্ষনিউজ