Image description

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত ১১ নেতা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, সদস্য মোহাম্মদ আলী, আব্দুল মালেক, আবু তাহের, গিয়াস উদ্দিন, মো. শাহজাহান, মোশাররফ হোসেন, সম্রাট, রোয়াইলবাড়ী ইউনিয়নেরর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, নওপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির হাবিবুল্লাহ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।