Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামী ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা হতে পারে বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিসে এই কথা বলেন তিনি।

মাহদী আমীন বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার প্রায় প্রস্তুত। একটি পরিকল্পনা বাকি তা সম্পূর্ণ হয়ে গেলে আগামী ৬ জানুয়ারি শুক্রবার ঘোষণা হতে পারে।