আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। সন্ন জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, অন্যান্য দেশের সঙ্গে ভারতকেও এই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত পর্যবেক্ষক দল পাঠাবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি দেশটি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে আসার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন, যা ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন,দশম জাতীয় নির্বাচনে ১২৫ জন এবং নবম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।