আট দিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিয়ম অনুযায়ী তাদের সরকারি বাসভবন ছেড়ে দেয়ার কথা থাকলেও গতকাল বুধবার পর্যন্ত তারা উপদেষ্টা হিসেবে বরাদ্দ পাওয়া বাড়িতেই রয়েছেন। কবে ছাড়বেন সরকারি বাসা, সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও। একটি বিশেষ সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।
পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁরা আজ বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তা গ্রহণ করেন।
গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের পদত্যাগের আট দিন পার হয়েছে গতকাল বুধবার।সূত্র জানায়, এদিন বুধবার পর্যন্ত পদত্যাগকারী দুই উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, সরকারি বাসভবন, গাড়ি বা সরকারি কোনো সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।
আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে, চাকরি থেকে অবসরে যাওয়ার পর দুই মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন। তবে সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরো চার মাস পর্যন্ত থাকতে পারবেন।
গত ১০ ডিসেম্বর বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এ পদত্যাগপত্র গৃহীত হবে।
এর পরদিন ১১ ডিসেম্বর সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
শীর্ষনিউজ