জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের মতো বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাচ্ছে নব্বই দশকে জন্ম নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা; এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত।
তিনি বলেছেন, ‘এর আগে এই চেতনার ডিলাররা মুক্তিযুদ্ধের চেতনা শিখিয়েছিলেন জিয়াউর রহমানকে। এখন নয়া নয়া বিএনপি হয়ে ওঠার কসরতে তা পারছেন না।’
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সালেহ উদ্দিন সিফাত বলেন, “স্পিকার হাফিজউদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। (ফজলুর রহমানের মতো ‘র’-ট্রেইন্ড মুজিব বাহিনী না।) সামরিক অফিসার। সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। গতকাল থেকে স্পিকার হাফিজউদ্দিনকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাচ্ছেন নব্বই দশকে জন্ম নেওয়া একাত্তরের চেতনা ও পতাকাবাহী বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা “
তিনি বলেন, “এর আগে এই চেতনার ডিলাররা মুক্তিযুদ্ধের চেতনা শিখিয়েছিলেন জিয়াউর রহমানকে। এখন নয়া নয়া বিএনপি হয়ে ওঠার কসরতে তা পারছেন না।”
সালেহ উদ্দিন সিফাত আরও বলেন, “বোঝা গেল—মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হতে হলে কেবল রণাঙ্গনে রক্ত ঝরালেই চলবে না; একই সঙ্গে মুজিবের বান্দা, বাঙালি জাতীয়তাবাদী গুণ্ডা এবং আওয়ামী বাকশালি হতে হবে। মুক্তিযুদ্ধে যতই রক্ত ঝরান না কেন, জাফর ইকবাল কিংবা আনিসুল হক টাইপের সোনাগাছিদের সমর্থন ছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারবেন না।”