গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেছে। সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় এ মিছিল করেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে এসব নেতা-কর্মীর অনেকেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মিছিলের বিষয়ে শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’