বেপরোয়া হয়ে উঠেছে গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। গত মঙ্গলবার রাতে থানায় অগ্নিসংযোগ ও এমপির বাড়ি জ্বালিয়ে দেয়ার পর গতকাল বুধবার সকালে কাশিয়ানি বিএনপি উপজেলা অফিসে আগুন এবং বেশ কয়েকটি দোকানসহ কাশিয়ানির একটি মোবাইল সার্ভিসিংয়ের অফিস ভাঙচুর, কাশিয়ানি গ্রামীণ ব্যাংকের শাখা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের আওয়ামী পৈশাচিকতা সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ মুখ খুলছে।
গোপালগঞ্জে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর নানা কর্মকা- নিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন রাজনীতি করেন না এমন নিরীহ মানুষ এবং সচেতন শিক্ষিত মহল। সকলেরই একটি প্রশ্ন, কেন এমন হলো। গোপালগঞ্জ তো ভালই ছিল। তবে হঠাৎ গোটা গোপালগঞ্জের এমন পরিস্থিতি এমন হবে এটা কেন জাতীয় বিচক্ষণ গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? তারা কেন গোয়েন্দাগিরি চৌকশতায় ব্যর্থ হলো? কী কম ছিল তাদের মধ্যে? সরকার লাখ লাখ টাকা গোয়েন্দা সংস্থার পিছনে খরচ করে কী পেলো? এ জন্য দায়ীদের খুঁজে বের করতে হবে। দেশের এবং সরকারের স্বার্থে। কারো কোনো কর্মে ও কাজে, দক্ষতায়, বুদ্ধিতে অবহেলা ও ভুল থাকলে তাদেরকে চিহ্নিত করে তাদরকে কঠোর কৈফিয়তের আওতায় আনার তাগিদ বোদ্ধাজনের।
দেশের অর্থনীতিতে ভুমিকা রাখার ক্ষেত্রে গোপালগঞ্জের অবস্থান প্রায় শূন্য। গুরুত্বহীন জেলাটি যেন এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। পৈচাসিক কায়দায় থানা জ্বালিয়ে দেয়ার পর টুঙ্গিপাড়া থানার সব পুলিশ চলে গেছে, সব কাজ বন্ধ। এমপি জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। থানা এমপি ও তার আত্মীয় স্বজনের ১৫টি বাড়ি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। সাথে পড়ে আছে বিভিন্ন আসবাবপত্র পোড়া ধ্বংযজ্ঞের অংশ। সরেজমিনে টুঙ্গিপাড়া থানার সবকটি কক্ষ পরিদর্শনকালে দেখা যায়, গুরুত্বপূর্ণ কোনো নথি, মামলার কাগজপাতি পুলিশ সদস্যদের গায়ের জামা, জুতা ট্যাংকে রাখা মালপত্র সব শেষ। পুড়ছে অনেকের টাকা-পয়সাও। গত মঙ্গলবার রাতে থানাসহ সকল সরকারি স্থাপনা ও পুলিশের মালামাল পুড়ে যাওয়ার সময় তারা ছিল নিরব দর্শক।
গতকাল বুধবার ভোর ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জের কাশিয়ানি বাজার এলাকায় উল্লেখিত ঘটনাগুলো ছাড়া নতুন করে টুঙ্গিপাড়া, কোটালিপাড়া, কাশিয়ানি, মুকসুদপুর, ফরিদপুর সদর, আলফাডাঙ্গা, বোয়ালমারী, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা, মধুখালি, মাদারীপুর জেলা, শরীয়তপুর, রাজবাড়ী জেলার অন্যান্য থানা বা উপজেলা সদর আর কোনো অপ্রাীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিñিদ্র নিরাপত্তাদানের কথিত সুসংবাদ উল্লেখিত, জেলা ও উপজেলাবাসীর কাছে একটা বড় দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে বলে সকলেই বলাবলি করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের বিশ্বাস, সাহসিকতার জায়গাটা ক্রমন্বয়েই ক্ষীণ হয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এখন আর ভরসা রাখতে পারছেন না বলে ভাটিয়াপাড়ার স্কুলশিক্ষক সামাদ মিয়া জানালেন।
এদিকে, ঢাকায় চাকরি করেন, মুকসুদপুরে বাড়ী, মোহম্মদ আলী বলেন, যেভাবে সাজগোছ করে গোপালগঞ্জে আইনশৃংখলা বাহিনীর লোকেরা আসছেন সরকারের লাখ লাখ টাকার খরচ করে তাতে আমরা সাধারণ মানুষ খুব খুশি হয়েছিলাম। কিন্ত টুঙ্গিপাড়ার থানা, এমপির বাড়িতে আগুন, ভাঙ্গায় বিএনপির অফিসে অগ্নিসংযোগ, কৃষদলের নেতাকে হত্যা, বৃহত্তর জেলার বিভিন্ন জায়গায় হামলা সব মিলিয়ে ম্যাসাকার অবস্থা।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কী দায়িত্ব পালন করলেন? তারা যদি একটু বেশি সাহসী এবং কৌশলী হয়ে আগে থেকে সংশ্লিষ্ট স্থানে কঠোর অবস্থানে থাকতেন তাহলে সরকারি সম্পদ, মানুষের জানমাল, এমপির বাড়ি, বিএনপি অফিসও জ্বলতো না।
অভিযোগকারীরা সকলেই বলছেন, আইনশৃঙ্খলার লোকেরা একসাথে যদি টুঙ্গিপাড়ায় মার্চ করতো তাহলে পরপর তিনটি অঘটন ঘটতো না। ১৩শ’ পুলিশ, ১০ প্লাটুন আনসার, ৮ প্লাটুন বিজিবির এপিসি, পানিকামান, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় অর্ধশত গাড়ি থাকতেও কোনো রকমই কোনো কাজে আসেনি বলে এ অঞ্চলের মানুষের মধ্যে কানঘুষা চলছে।
টুঙ্গিপাড়া, কোটলালিপাড়া, গোপালগঞ্জ সদর, কাশিয়ানি, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, মাঝিগাতী, কাশিয়ানি টেকনিক্যাল কলেজ মোড়, থানা এলাকা, মুকসুদপুর হাসপাতাল ও থানা এলাকা, কলেজপাড়া, কাশিয়ানির কলেজ মোড়, থানা এলাকা এবং বিশ্বরোড মোড়ে সর্বশ্রেণীর মানুষের সাথে আলাদাভাবে কথা হয়। এদের মধ্যে কতিপয় নারী সনাতনী মহিলা, কলেজ-স্কুলপড়–য়া, মাদরাসাছাত্র, শিক্ষকসহ বুটপালিশওয়ালা, নরসুন্দর, হোটেল বয়, দিনমজুর, চিকিৎসক, স্কুল শিক্ষকের সাথে সাংবাদিক পরিচয়ে কথা বললে তারা সকলেই বলেন, কী করবো আর কী বলবো কোনো দিশা পাচ্ছিনে। গোপালগঞ্জের পরিবেশ এমন হয়ে উঠছে, এখন এখানকার আন্দোলন আর আন্দোলন নেই। সব চলছে জীবন মরণের খেলা। গোটা গোপালগঞ্জের মানুষের একটাই কথা, এখানে নির্দোষীরাও দোষী সাবস্ত হওয়া আমরা কেউ আর ঘরে বসে নেই।
নগরকান্দা ও সালথার মত গ্রাম্য কাইজ্যা যেমন দল পক্ষের হয়, তেমনি চলছে এখানের অবস্থায়। তাই কে মরবো আর বাঁচবো সেই চিন্তা আমাদের নেই। এখানকার একপক্ষ গোপালগঞ্জবাসী, অপরপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী। সবই মিথ্যা মামলা, হামলা, চাঁদাবাজি, দখলবাজির ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা এখন গোপালগঞ্জ সদরে সীমাবদ্ধ নেই। মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মহামারী করোনা ও ডেঙ্গুর মতো।
দীর্ঘ দুই বছর আমরা গোপালগঞ্জবাসী জেলে না গিয়েও নরক যন্ত্রণায় আছিঃ---
গোপালগঞ্জ হাসপাতাল এলাকার পানদোকানি মান্নান মিয়া আওয়ামিলীগের সমর্থক। তবে দাঙ্গা-ফ্যাসাদ পছন্দ করেন না। তিনি ইনকিলাবকে বললেন, ভাই এ জেলার কয়েক হাজার মানুষ গায়েবী, সাজানো, পাতানো মনগড়া মামলার আসামি। কেউ বাড়ি-ঘরে ঘুমাতে পারিনি। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
এর মধ্যে কেউ বাড়ি ফিরতে চাইলে পুলিশ ও রাজনৈতিক ব্যাক্তিদের সাথে দুইদিক থেকে খুশি করে ফিরতে হয়েছে। কেই পুলিশের টাকা জোগার করছো তো নেতার টাকা গুছাতে পারেনি। এমন কষ্ট মানুষ ভোগ করছে দীর্ঘদিন। রাগে ক্ষোভে জ্বলছে প্রতিনিয়ত। সেই ক্ষোভের ঝাল আজকে অলিতে গলিতে চলছে।
অপরদিকে, মুকসুদপুরের ব্যবসায়ী আঃ মালেক (ছদ্মনাম) বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে লাগলেও একসাথে সবাইকে মাঠে নামতে হবে। থানা বলেন, ফাঁড়ি বলেন, কারোর বাড়ি বলেন, সব হামলায় নারী-পুরুষ সকলেই আমাদের ইচ্ছে বা ইচ্ছের বিরুদ্ধে হলেও রাজপথে নামি আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে।
থমথমে গোপালগঞ্জে যান চলাচল বন্ধ : গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর এবং ভবন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। অগ্নিসংযোগ করা হয় স্থানীয় এমপি এমএম জিলানীর বাড়িতে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল সকালেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান ছিল। রাত থেকেই জেলায় যান চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর এবং ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় থানা থেকে গ্রেফতার আসামিদের ছিনিয়ে নেয়া হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা। এতে ওই রুটে সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সকালেও জেলায় যান চলাচল বন্ধ দেখা গেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আগুনে এখনো থানার আসবাবপত্র জ্বলতে দেখা গেছে, তবে সেখানে ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আগুন নেভাতে দেখা যায়নি।
থানায় কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য ছাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল চোখে পড়েনি। এমনকি মোতায়েনকৃত এপিবিএন সদস্যদেরও এলাকা থেকে সরে যেতে দেখা গেছে। কেউ কোনো দায়িত্ব নিয়ে কাজ করা নিয়েও অভিযোগ উঠছে দেশকে ভালবাসেন এমন মানুষের মুখে।
থানায় আগুন, অক্ষত ছিল পুলিশ : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের পরপরই নেতাকর্মী ও সমর্থকরা তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে মসজিদে মাইকিং করা হলে মুহূর্তের মধ্যে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালায় এবং মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দাউ দাউ জ্বলে ওঠে থানা। পেট্রোল ঢেলে জ্বালানো হয় কয়েকটি গাড়ি, যা মিডিয়ায় দৃশ্যমান। কিন্তু অক্ষত ছিলেন পুলিশ সদস্যরা। থানায় আগুন, হাতিয়ার লুটের সময় একজন দায়িত্বশীল নেতার মুখে জোরে জোরে কথা শোনা গেছে। যতো পারো জ্বালাও, পুলিশকে কেউ মারবা না। পুলিশ আমাদের ভাই। তারা আমাদেরই সন্তান। এ কথাটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুক লাইভে এসে এ হামলা চালান বলে জানা গেছে। হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ৬টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এসময় থানা থেকে গ্রেফতার আসামিদের ছিনিয়ে নেয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং তাদের কেউ কোনো রকম বাধা দেয়নি বা শারীরিক নির্যাতন করেনি।
খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের একাধিক দল টুঙ্গিপাড়ার দিকে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হন। তখন তারাও পিছু হটেন বলে মানুষের মুখে মুখে কথা উড়ছে।
হামলাকারীরা সেখানে বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন আইনশৃঙ্খলা বাহিনী ছিল নিরব দর্শকের মতো। অনেকে বলছেন, এদেরও জীবনের মায়া আছে, তাই তারা কেউ মারমুখি হননি বলে তাদের মনে হয়েছে।
এরপর রাত পৌনে ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তার আত্মীয়স্বজনের আরো ৮টি বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের জেলা সদর ও উপজেলা সদরে। তখন বিভিন্ন জায়গায় বিএনপির কয়েকটি অফিসে অগ্নিসংযোগর ঘটনা ঘটে।
পুলিশ ও গোয়েন্দাদের দুষছেন মানুষ : সাধারণ সচেতন ও শিক্ষিত মহল বলছেন, দেশের সরকারের নির্ভরযোগ্য সংস্থা হলো জাতীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্যে ডিএসবি, এসবি, এনএসআই এবং ডিজিডিএফআই। এরা কেন পেছনে পড়লো। এরা তো দেশের ও সরকারের ভালো-মন্দের সকল খবর সবার আগে দেয়। এদের কি গোপালগঞ্জের অঘটন ঘটার খবর ছিল না? এর পেছনে দুর্বলতা কোথায়? এটাও সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপে পিছনের লুকানো খবর তুলে এনে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে হয়তো আগামী দিনে এ ভুল করার সুযোগ হবে না।
আওয়ামী চেতনার পুলিশ সক্রিয়: আগে সরকারি চাকরি করতেন, এখন অবসরে আছেন এমন একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোপালগঞ্জে বাড়ি এমন শত শত পুলিশ অফিসার এবং পুলিশ সদস্য এ বৃহত্তর ফরিদপুরেই চাকরি করেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন থানা ও জেলায় ছড়িয়ে পড়লেও তিন চার মাস চাকরি করে আবারও তারা বদলি হয়ে ফিরে এসেছেন বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন থানায়। অনেকটা ‘শিয়ালকে মুরগি প্রহরায়’ রাখার দায়িত্ব দেয়ার মতোই এরাই এখন ফরিদপুর-গোপালগঞ্জের আইনশৃংখলা রক্ষা এবং বিএনপি সরকারের ভালো-মন্দ দেখভালের দায়িত্বে। সেখানে সরকারের স্পর্শকাতর তথ্য গোপন রাখার কথা কিন্তু এদের মাধ্যমে সে তথ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে চলে যাচ্ছে। তাই কোনো গোপন বিষয়ই আর গোপন থাকছে না। মাঝখান থেকে সরকার অগ্রিম বেকায়দায় পড়ে যাচ্ছে। জনগণের ভালো কাজের জন্য কোটি কোটি টাকার খরচ সবই পানিতে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এসব বিষয়ে এখনই শক্ত হাতে ব্যবস্থা না নেন তাহলে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। এদের সকলের নাম-ঠিকানা নিয়ে অন্যত্র বদলি করলে পরিবেশটা শান্ত হতে পারে বলে বহুজনেরই মত। অসহায় মানুষ বলছেন, বৃহত্তর ফরিদপুরের বাইরে রাজশাজী, রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের জন্ম নেয়া পুলিশ সদস্যদের গোপালগঞ্জের নিয়োগ দিলে জেলার শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ্যে সন্ত্রাস-জ্বালাও পোড়াও এমনিতেই বন্ধ হবে। কারণ গোপালগঞ্জের বিভিন্ন থানায় আইন শৃংখলা বাহিনীর যে সদস্যরা সরকারি দায়িত্ব পালন করেন তাদের বেশির ভাগই মুজিব চেতনার। তারা পরোক্ষভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের সহায়তা করে থাকেন।
টুঙ্গিপাড়ার ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তারা। যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় এ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, উপরোক্ত তথ্যে সাথে থেকে সহযোগিতা করছেন আমাদের উপজেলা সংবাদাতা মুকসুদপুরপুরে তরিকুল, আলফাডাঙ্গার আবুবকর, সালথার লাবলু।