Image description

স্ত্রী-সহ ঘুরতে গিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের সামনে হামলার শিকার হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। ইতিমধ্যে হামলাকারী হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ছাত্রশক্তি নেতা হাসিব আল ইসলামের ওপর হামলার সময় তাকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ ওই ছাত্রলীগ নেতা। যদিও জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামীর অনেক সমর্থককে ঘটনাটি উদযাপন করতে দেখা গেছে।

জামায়াতপন্থীদের উদযাপন

জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট আহমেদ আফগানী এক পোস্টে লিখেছেন, “মজু গুন্ডার পক্ষে বয়ান উৎপাদনকারী ছাত্রশক্তি নেতা হাসিবকে আক্রমণ করেছে ছাত্রলীগ! বান্ধবী/বউ কে ফেলে পালিয়েছে সে।”

আফগানির পোস্টের কমেন্টে শাহ ওয়ালিউল্লাহ নামে একজন জামায়াত সমর্থক লিখেছে, “কঠিন পরিস্থিতিতে গার্লফ্রেন্ড/বউকে আগলে না রেখে যেহেতু পালাইছে সেহেতু ও কাপুরুষ”।

আহমেদ আফগানীর পোস্টটি ফটোকার্ড আকারে প্রকাশ করেছে জামায়াতপন্থী ফেসবুক পেজ বাঁশেরকেল্লা।

জামায়াত অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত সাইফুল্লাহ মুহাম্মদ তোফায়েল লিখেছেন, “ছাগলটা সাথে থাকা মেয়েটাকে ফেলে এত দ্রুতগামী বাসের মত দৌড় দিলো!”

জামায়াতপন্থী অ্যাক্টিভিস্ট আকরাম উদ্দিন লিখেছেন, “কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তাই বলে বান্ধবীকে একা ফেলে পালাবি?”

আবু রায়হান নামে এক জামায়াত সমর্থক লিখেছেন, “৫ আগস্টের পর থেকে জামায়াত শিবিরকে লীগ ও শাহবাগীদের ভাষায় অনবরত আক্রমন করা হাসিবুল, লীগের বয়ান হুবহু কপি করে জামায়াত-শিবিরকে ঘায়েলের চেষ্টার কমতি রাখেনি এই হাসিবুল। দিন শেষে এই হাসিবুল এখন লীগারদের হামলার শিকার, হাসিবুলের ওপর হামলা জুলাইপন্থীদের ওপর হামলা মনে করি আমরা, লীগারদের নতুন করে গজিয়ে ওঠা বিষদাঁত উপড়ে ফেলার সময় এখনই। হাসিব আজকের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে চেতনার রাজনীতি পরিহার করবে সেই আশা রাখি। এই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি হচ্ছে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি।”

জামায়াতপন্থীদের এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

বিএনপিপন্থীদের উদযাপন

ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক Md. Reajul Hasan লিখেছেন, “বান্ধবীকে ফেলে পালিয়ে গেলো ছাত্রশক্তি ঢাবির সভাপতি হাসিব। ঢাকা শহরে যখন ছাত্রদল পলাতক ফ্যাসিস্ট ঠেকাতে মাঠে, তখন শিশুদলের সেনানি ছাত্রশক্তির হাসিব বান্ধবী নিয়ে শ্রীমঙ্গলে চা-বাগানে! আরেক লুংগীর দলের নেতা সাদিক কায়েম ব্যস্ত বাসায় বসে চা বানাইতে! মেয়েটাকে ফেলে পালিয়ে যাওয়ায় ছাত্রদলের পক্ষ হতে নিন্দা জানাই”

একই ক্যাপশনে পোস্ট করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক Azizol Hoque Jion।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক Urmi Akter Bhuiyan হামলার ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “ঢাকা শহরে যখন ছাত্রদল পলাতক ফ্যাসিস্টদের ঠেকাতে মাঠে, তখন শিশুদলের সেনানি হাসিব বান্ধবীকে নিয়ে শ্রীমঙ্গলের চা-বাগানে। আরেক লুঙ্গি দলের নেতা সাদেক কায়েম ব্যস্ত বাসায় বসে চা বানাতে! যাই হোক, হাসিবের উচিত হয়নি বান্ধবীকে ফেলে এভাবে দৌড় দেওয়া! ছাত্রদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

একই ভিডিও পোস্ট করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক Zewel Khan লিখেছেন, “ছাত্রদল যখন পলাতক ফ্যাসিস্ট ঠেকাতে মাঠে— তখন শিশুদলের সেনানি #হাসিব বান্ধবী নিয়ে শ্রীমঙ্গলের চা-বাগানে হানিমুনে গিয়েছে! আরেক লুংগীর তলের গুপ্ত নেতা বাসায় বউ এর জন্য চা বানাইতে ব্যস্ত! —যাই হোক হাসিবের উচিৎ হয়নি বান্ধবীকে ফেলে এভাবে দৌড় দেয়া । #ছাত্রদল এর পক্ষ হতে এই ঘটনার নিন্দা জানাই।”

বিএনপিপন্থী সংবাদমাধ্যম দিনকালের রিপোর্টার আবু ফাহাদ এক পোস্টে লিখেছেন, “ঢাকা শহরে যখন ছাত্রদল পলাতক ফ্যাসিস্ট ঠেকাতে মাঠে— তখন শিশুদলের সেনানি(সভাপতি -ছাত্রশাক্ত ঢাবি শাখা) হাসিব বান্ধবী নিয়ে শ্রীমঙ্গলকে চা-বাগানে। আরেক লুংগীর দলের নেতা সাদেক কায়েম ব্যস্ত বাসায় বসে চা বানাইতে। কট কে খাইলো? হাসিব না হাসিবের বান্ধবী?! যাই হোক হাসিবের উচিৎ হয়নি বান্ধবীকে ফেলে এভাবে দৌড় দেয়া। মজা করি আর যাই করি সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে না থাকলে দৌড় কিন্তু খাইতেই হবে বাচ্চারা।”

বিএনপিপন্থীদের এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে