Image description

সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পলিটিকাল কাউন্সিল) জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।  সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলের বাংলামোটর কার্যালয়ে এ বৈঠক শুরু হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

বৈঠক শেষে বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।