উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলো বিএনপির ‘দ্বিতীয় অফিসে’ পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র শীর্ষ নেতা সারজিস আলম।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
সারজিস আলম লেখেন, ‘ইউএনও অফিসগুলো হয়ে উঠছে বিএনপির ২য় অফিস। আর উপজেলা বিএনপির সভাপতি-সেক্রেটারি দায়িত্ব পালন করছে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে।’
তার এই মন্তব্যে তিনি উপজেলা প্রশাসনের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের দিকে ইঙ্গিত করেছেন। তবে কোন কোন উপজেলা বা ইউএনও কার্যালয়ের বিষয়ে তিনি এ মন্তব্য করেছেন, স্ট্যাটাসে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।