Image description

জামায়াতে ইসলামী আয়োজিত কাকরাইলে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ নিয়ে ফেসবুকে প্রশংসা করেছেন ফেরদৌস উশা নামের এক নারী সংবাদকর্মী।

শনিবার (৮ আগস্ট) ফেরদৌস উশা তার ফেসবুকে জামায়াতে ইসলামীর এভাবেই প্রশংসা করেন।

জামায়াতের কভারেজে অমায়িক ব্যবহার পান, জানালেন নারী সাংবাদিক

তিনি লেখেন, জামায়াতে ইসলামীর অ্যাসাইনমেন্ট কভারেজে এখন নিয়মিত-ই নারীরা আসেন এবং আধুনিক পোশাকেই আসে।

কাকরাইলে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে উপস্থিতদের ভীষণ রকম আমায়িক ব্যবহারেরও প্রশংসা করেন তিনি। লেখেন, আজ কাকরাইলের আইডিইবির জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে সবাই ভীষণরকম অমায়িক ব্যবহার করেছে।

পোস্টে এ গণমাধ্যমকর্মী আরও দাবি করেন, দলটির সাংগঠনিক শৃঙ্খলা ভালো থাকায় সম্মেলন ও সমাবেশ কাভার করতে কোনো সমস্যায় পড়তে হয়নি। সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা ও কৌশলগত রূপান্তরের মাধ্যমে আগামী দিনে জামায়াতে ইসলামীর রাজনীতি আরও গণমুখী হবে বলেও মন্তব্য করেন তিনি।