Image description

বাংলাদেশের রাজনীতিবিদ, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পীকার জমির উদ্দীন সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

তার কণিষ্ঠ পুত্র নওফেল জমির এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশ সময় (১২ জুলাই) ফজরের সময় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ।

সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুক এক পোস্টে জানান, জমির উদ্দিন সরকারের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পীকারের দায়িত্বে থাকার সময় বহুবার তিনি খবর পাঠাতেন দেখা করার জন‍্য। নানা বিষয়ে নিউজ করার পরামর্শ দিতেন। একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন তিনি। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল স্পিরিট। তার ইন্তেকালে দেশ একজন গুণী রাজনীতিবিদ হারিয়েছে।

জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান নওফেল জমির।