Image description

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।



এ সময় বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

এর আগে ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ৩৬ ঘণ্টা কর্মব্যস্ত সময় পার করে পরদিন ২২ জুন বিকালে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। পাঁচ দিনের চীন সফর শেষে বেইজিং থেকে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেন তিনি।