Image description

কক্সবাজারের পেকুয়ায় পরকিয়া প্রেমিকের হাতে বয়োবৃদ্ধ শ্বশুর নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান শুক্রবার (২৬) জুন রাত সাড়ে ৯টার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের অন্তর্গত হারুন মাতবরপাড়ায় এঘটনা সংঘটিত হয়েছে।

আরো জানা যায়, মৃত আব্দু ছত্তরের ছেল আবু তাহেরের (৬৫), পুত্রবধুর সাথে পরকিয়ার জের ধরে তার ঘরে একই ইউনিয়নের পুরাতন বহদ্দার পাড়ার নুর হোছনের ছেলে মো. সিফাত (২৬) হানা দিলে শ্বশুড় আবুতাহের ঘর থেকে বের হলে সিফাতের হামলায় বৃদ্ধ গুরুতর আহত হন।

আত্মীয় স্বজন আবু তাহেরকে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবু তাহেরকে মৃত ঘোষণা করেন। খবের পেয়ে পেকুয়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিম (মৃত) আবু তাহেরের মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর মডেল হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, নিহত আবু তাহেরের পুত্রবধুর সাথে নুর হোছনের ছেলে সিফাতের পরকিয়ার জের ধরে আবু তাহেরের প্রবাসী ছেলের স্ত্রীর ঘরের ছালায় ঢিল ছুড়ে ও দরজায় গিয়ে ডাকলে প্রবাসীর স্ত্রীর সাড়া না পেয়ে অপেক্ষারত অবস্থায় শ্বশুড় এসে সিফাতের সাথে তর্কাতর্কির একপর্যায়ে সিফাতের ধারালো কিরিচের কোপেই বৃদ্ধ নিহত হন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।