Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে ধানমন্ডি-৩২ নম্বরে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করেছে। মঙ্গলবার সকালে এ বিক্ষোভ মিছিল করে তারা।

বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ২৭ নম্বর মোড় গিয়ে আবার একই এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদের সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য নেতারা অংশ নেন।