ইসরায়েলি বিমান হামলা ছাড়া প্রায় ৪ মাসের মধ্যে প্রথম দিন পার করেছে লেবানন। মার্চ মাসের ২ তারিখে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াই শুরু হওয়ার পর বিশেষত দক্ষিণ লেবানন প্রতিদিনই ইসরায়েলি হামলার শিকার হয়েছে। যদিও এরইমধ্যে তিনবার ওয়াশিংটনের মধ্যস্থতায় বৈরুত-তেল আবিব যুদ্ধবিরতি হয়েছিল।
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীরা রবিবার কোনো ইসরায়েলি হামলা শনাক্ত করেনি বলে নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
নিউইয়র্কে সাংবাদিকদের দুজারিক জানিয়েছেন, ইসরায়েলি হামলা সোমবার সকাল পর্যন্ত স্থগিত ছিল।
তিনি বলেছেন, ‘আমরা সংঘাত কমার এই ঘটনাকে স্বাগত জানাই এবং সাধারণ মানুষের স্বার্থে আন্তরিকভাবে আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’
তার ভাষ্য, জাতিসংঘের শান্তিরক্ষীরা দক্ষিণ লেবাননজুড়ে ইসরায়েলি সাঁজোয়া যান, মহড়া, প্রকৌশল ও রসদ সরবরাহ কার্যক্রমসহ অব্যাহত থাকতে দেখেছে।
তিনি আরও বলেছেন, ইসরায়েলি বিমান লেবাননের আকাশসীমায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন, যদিও এর মাত্রা কমেছে।
দুজারিকের মতে, শান্তিরক্ষীরা শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর চালানো একাধিক বিমান হামলা ও ৪৫১টি গোলাগুলির ঘটনা এবং হিজবুল্লাহর চালানো ২০টি গুলির গতিপথ শনাক্ত করেছে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আলোচনায় ইরানের অন্যতম শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধ করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার দুপুরে জানিয়েছেন, ওয়াশিংটনের চাপে এটি করতে সম্মত হয়েছে ইসরায়েল।
সূত্র : আলজাজিরা