লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জেলা যুবদল নেতার বাড়িতে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আপন ছোট ভাইয়ের গুলি করার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
রোববার দিবাগত রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামের এক যুবক প্রকাশ্যেই একটি পিস্তল উঁচিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ি লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ছেন। এ সময় পেছন থেকে এক নারী তাঁকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি তোয়াক্কা করেননি। সুমনকে উচ্চস্বরে গালাগালি করতে করতে বাড়ির বারান্দার জানালার গ্লাসও ভাঙচুর করতে দেখা যায়। তবে ঘটনার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার ঘরের ভেতরে উপস্থিত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আবদুস ছাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব এবং লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত হামলাকারী সুমন মজুমদার তাঁর আপন ছোট ভাই। পারিবারিক কোনো বিরোধের জেরে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এ বিষয়ে যুবদল নেতা ছাত্তার বা অভিযুক্ত সুমনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রকাশ্য দিবালোকে অস্ত্র উঁচিয়ে এমন তাণ্ডব চালানোয় সুমন মজুমদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ও ভাঙচুরের বিষয়টি পুলিশের নজরে এসেছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শীর্ষনিউজ