Image description

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা মুহাম্মদ রাশেদ খাঁন অভিযোগ তুলে বলেছেন, আমি আওয়ামী জালিমের দ্বারা রিমান্ডে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। এখন জামায়াত-শিবিরের জালিম দ্বারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। এরা ওয়াজ মাহফিলে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে হত্যাযোগ্য করে তুলছে। 

তিনি বলছেন, কিন্তু চুপ থাকার সুযোগ নেই। ইসলামকে যারা ভুলভাবে ডিল করে মানুষকে বিপদগামী করতে চায়, তথ্যপ্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন হতে শুরু হয়েছে।

রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। 

পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি হুবুহ তুলে ‍ধরা হলো: 

‘জামায়াত কোন রাজনীতি করার উপযোগী দল নয়। এটা একটা অন্ধ ভণ্ডদের দল! জামায়াতের আরেক বুদ্ধিজীবী ও সাবেক শিবির নেতা সুলাইমান বলেছে, 'একটা সময় সাহাবায়ে কেরাম প্রেম করতো, নবীরাও প্রেম করতো, অন্যের স্ত্রীকে দেখে ভাল্লাগলে বলতো তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও!' নাউজুবিল্লাহ মিন জালিক।’

‘এসব কারণেই জামায়াতের সাথে কওমি আলেম ওলামাদের দ্বন্দ্ব। এরা ইসলামের ভূল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। মানুষকে ইসলাম শেখাতে গিয়ে বরং ইসলাম থেকেই দূরে সরিয়ে দেয়। আর এজন্য আমি গতকাল বলেছি, বর্তমানে জামায়াতের থেকে বড় জালিম আর কেউ নেই। আমি আওয়ামী জালিমের দ্বারা রিমান্ডে শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। এখন জামায়াত- শিবিরের জালিম দ্বারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। এরা ওয়াজ মাহফিলে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে হত্যাযোগ্য করে তুলছে।’

‘কিন্তু চুপ থাকার সুযোগ নেই। ইসলামকে যারা ভুলভাবে ডিল করে মানুষকে বিপদগামী করতে চায়, তথ্যপ্রমাণসহ তাদের মুখোশ উন্মোচন হতে শুরু হয়েছে। কিছুদিন মনে হচ্ছিলো আমি হয়তো একাই লড়াই করছি, এখন দেখছি না। এই লড়াইয়ে যোদ্ধার সংখ্যা বাড়ছে। জামায়াত জালিমের বিভ্রান্তি থেকে পুরো জাতিকে মুক্ত করতে কওমি অঙ্গনের প্রকৃত ইসলামপন্থীরা নেমে আসলে পূর্ণতা পাবে বলে বিশ্বাস করি।’