Image description

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের সময় মো. আশিক তপেদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর নেভাল হেডকোটার্সের বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, বনানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিক নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি বলেন, গ্রেপ্তারকৃত যুবক ও তার সহযোগীরা রোববার (১৭) মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিল।

 

গ্রেপ্তার হওয়া ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিসি নাসিরুদ্দিন।