Image description

গুলশানে অবস্থিত ‘শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক’-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এ ঘটনায় তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন।

শুক্রবার (৮ মে) রাতে দেওয়া ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :

গুলশানে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে ‘শহীদ তাজউদ্দীন স্মৃতি পার্ক’-এর নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। আমি এখন সরকারকে অনুরোধ করব তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণি নামক সড়কটির নামটাও যেন পরিবর্তন করা হয়।

মহান মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করে বাংলাদেশ স্বাধীন করার পর তাজউদ্দীন আহমদ বলেছিলেন ‘মুছে যাক আমার নাম বেঁচে থাকুক বাংলাদেশ’।

বি. দ্র : ১৯৭৮-৭৯ সালে ধানমণ্ডি সাতমসজিদ রোড সম্প্রসারণ করার জন্য একটি আম গাছ ছাড়া দুই ধারে অবস্থিত সব গাছ কেটে ফেলা হয়।  সেই আম গাছটা নিজ হাতে লাগিয়েছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ। তার প্রতি সম্মান দেখিয়ে সেসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছটিকে রক্ষা করেন—আর এখন?