Image description

নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি পদে স্বামীর নাম ঘোষণার পর খুশিতে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন স্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামীর নতুন দায়িত্ব পাওয়াকে ঘিরে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। পোস্টের সঙ্গে স্বামীর সংগঠনের প্যাডে নাম অন্তর্ভুক্তির একটি ছবিও শেয়ার করা হয়।

ছবিতে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অনুমোদনপত্র, যেখানে জেলা কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি দম্পতির একটি ব্যক্তিগত ছবিও পোস্টে যুক্ত করা হয়।

পোস্টে তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহ সভাপতি।’

এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করেন। পোস্টে একজন লিখছেন, খুশিতে সত্য বলে দিয়েছে, ভাই সে সত্যবাদী বউ পেয়েছে এটা ভাগ্যের ব্যাপার এই রকম হাজার নেতা কর্মী বিয়ে করে ২-৩ টা করে সন্তান আছে তারাও ছাত্রদল করে।

আরেকজন লিখছেন, ভাবি-ভাই এখন কিসে পড়া লেখা করছে?