Image description

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে ডিনার পার্টি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের বাসায় এই ডিনার পার্টি দেন তিনি। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রিস্টেনসেন।

এ ছাড়া ডিনার পার্টিতে ইতালি, নরওয়ে ও নেপালের রাষ্ট্রদূতসহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরাও যোগ দেন। দেশের তিনজন গুরুত্বপূর্ণ শিল্পপতিও উপস্থিত ছিলেন ডিনারে।

বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য।