Image description

সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে- এমন অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোট। মঙ্গলবার সকালে এ বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক শেষে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

কর্মসূচিগুলো হচ্ছে— ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ কর্মসূচি। ১১ এপ্রিল সারা দেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমরা যেকোনো মূল্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করব। ফ্যাসিবাদকে আমরা আর ফিরতে দেব না।