Mirza Galib ( মির্জা গালিব)
ফেইসবুকে লেখালেখির কারনে বিবি সাওদা নামে ভোলার একজন নারী এক্টিভিস্টকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ আনা হইছে যে, অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্র এবং সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।
খুব ইন্টারেস্টিং অভিযোগ। হাসিনার আমলে আমরা প্রায়ই শুনতাম এই সব আলাপ; সরকারের সমালোচনা করা মানেই রাষ্ট্রবিরোধী কাজ করা।
কিন্তু সেই দিন তো আমরা পার হয়ে আসছি। জুলাইয়ের পরে আবার আমাদের কথা বলার স্বাধীনতা চাইতে হবে - এমন তো কথা ছিল না।
এখনও কি ফ্যাসিস্ট হাসিনাই আমাদের দেশের ক্ষমতায়? নাকি যারা ক্ষমতায় আছে, তারা একটু একটু করে হাসিনা হবার সাধনায় আছে?
আমাদের কাজ শুধু গ্রেফতারকৃত নারী এক্টিভিস্টের মুক্তি দাবি করা না, বরং একই সাথে যেই পুলিশ অফিসার এই কাজ করছে, তার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এখনই সরকারকে বাধ্য করা।
নাহলে, আর কিছুদিন পরে এরা আবার রাস্তায় রাস্তায় আপনার আমার ফোন চেক করা শুরু করবে।