আগামী ছয় মাসের মধ্যে দেশে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রোববার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এ দাবিগুলো তুলে ধরেন।
দাবিগুলো হলো—আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা; উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না করা; প্রশাসকের পদে বসে কারও স্থানীয় নির্বাচনে প্রার্থী না হওয়া; সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা; দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কার করা অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।