Image description

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের একটি সেনা ক্যাম্পে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন সেনা আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে ক্ষয়ক্ষতিও হয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা