Image description
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সমাধান দেবে না বলে জানিয়েছে চীন। একই সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।
 
শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে না।’
 
তিনি বলেন, ‘চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের আহ্বান জানায়।’
 
লিন আরও বলেন, চীন অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে। তার দাবি, আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই।
 
 
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর দেশটির অর্থনীতিতে ‘চূড়ান্ত আঘাত’ হানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সহায়তা করা দেশগুলোকেও আর্থিক শাস্তির হুমকি দিয়েছেন তিনি।
 
তেহরান যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে এবং এটি ব্যর্থ হবে বলে দাবি করেছে।
 
 
সময়ের আলো/