কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের কাচারী বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলার আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বলেন, আব্দুর রাজ্জাককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।