গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে বড় ধরনের অনিয়ম চোখে না পড়লেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রচারের মাঝামাঝি সময়েই “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা মহানগরীর হোটেল গ্রান্ড প্লাসিডে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম।
আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও হিন্দু মহাজোটের খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ।
অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও এ টি এম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ, মুহাম্মদ আশরাফুল আলম, এডভোকেট লিয়াকত আলী, অধ্যাপক আব্দুর রব, খুলনা জেলা উত্তরের সভাপতি মমিনুর রহমান ও দক্ষিণের সভাপতি আবু জর গিফারী, খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সহ-সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাইউম জমাদ্দার, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও প্রচার সেত্রেটারি মোহাম্মদ সাকিব, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হুসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, তেরখাদা উপজেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা থানা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, দাকোপ থানা আমীর মাওলানা আক্তারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।